লোড হচ্ছে

ব্যবহারের শর্তাবলীঃ

আপনি যখন জৈনপুর জামে মসজিদের ওয়েবসাইট পরিদর্শন করেন, তখন আমাদের ব্যবহারের শর্তাবলিতে সম্মতি প্রদান করেন। আমরা আপনাকে এই শর্তাবলি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করার পরামর্শ দিচ্ছি।

ট্রেডমার্কঃ

জৈনপুর জামে মসজিদ এবং এই সাইটে উল্লেখিত অন্যান্য চিহ্নসমূহ শুধু জৈনপুর জামে মসজিদের মালিকানাধীন ট্রেডমার্ক। এই ট্রেডমার্ক বা ট্রেড ড্রেস অনুমোদন ব্যতিরেকে এমন কোনো পণ্য বা সেবার সঙ্গে ব্যবহার করা যাবে না যা ফাউন্ডেশনের নয়, কিংবা যা বিভ্রান্তি সৃষ্টি করে অথবা ফাউন্ডেশনের সুনাম ক্ষুণ্ণ করে।

কপিরাইটঃ

এই ওয়েবসাইটের সমস্ত উপাদান— যেমন: টেক্সট, গ্রাফিক্স, লোগো, আইকন, ছবি, অডিও-ভিডিও ক্লিপ, ডিজিটাল ডাউনলোড, সফটওয়্যার ইত্যাদি— একান্তউ জৈনপুর জামে মসজিদের সম্পত্তি এবং তা বাংলাদেশ ও আন্তর্জাতিক কপিরাইট আইনের আওতায় সুরক্ষিত। এসব উপাদানের কোনো অননুমোদিত ব্যবহার, অনুলিপি বা বিতরণের ক্ষেত্রে ফাউন্ডেশন প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের অধিকার রাখে।

অ্যাকাউন্টের সুরক্ষাঃ

ওয়েবসাইটের কিছু নির্দিষ্ট অংশে অ্যাকাউন্ট তৈরি করে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। নিজের অ্যাকাউন্ট তথ্যের নিরাপত্তা বজায় রাখার সম্পূর্ণ দায়িত্ব ব্যবহারকারীর। আপনার অ্যাকাউন্টের মাধ্যমে সম্পাদিত সকল কার্যক্রমের জন্য আপনিই দায়ী থাকবেন।

লাইসেন্স এবং সাইট ব্যবহারের অনুমতিঃ

জৈনপুর জামে মসজিদ এই ওয়েবসাইট ব্যবহারের জন্য আপনাকে একটি সীমিত, অ-হস্তান্তরযোগ্য লাইসেন্স প্রদান করছে। এই লাইসেন্সের আওতায় আপনি ওয়েবসাইটের যেকোনো উপাদান ডাউনলোড বা পরিবর্তন করতে পারবেন না (নিয়মিত পেজ ক্যাশিং ব্যতীত), ফাউন্ডেশনের পূর্বানুমতি ছাড়া। এই ওয়েবসাইটের কোনো অংশ বা উপাদান পুনঃউৎপাদন, অনুলিপি, বিক্রয় বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অনুমতি ব্যতীত মেটা ট্যাগ বা লুকানো টেক্সটে ফাউন্ডেশনের নাম বা ট্রেডমার্ক ব্যবহারে কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। যেকোনো অননুমোদিত ব্যবহার সঙ্গে সঙ্গে প্রদত্ত লাইসেন্স বাতিল করবে।

ব্যবহারকারীর দ্বারা জমাকৃত কনটেন্টঃ

ওয়েবসাইটে আপনি যদি কোনো কনটেন্ট (যেমন: মতামত, ফটোগ্রাফ, ইত্যাদি) জমা দেন, তাহলে আপনি ফাউন্ডেশন ও তার অনুমোদিত সহযোগীদের সে কনটেন্ট ব্যবহারের জন্য একটি অ-এক্সক্লুসিভ, রয়্যালটি-মুক্ত, স্থায়ী ও পরিবর্তন-অযোগ্য লাইসেন্স প্রদান করছেন। জমাকৃত কনটেন্টের মালিকানা আপনার কাছেই থাকবে, তবে তা যথাযথ ও আইনানুগ কিনা তা নিশ্চিত করার দায়িত্ব আপনার। ফাউন্ডেশন প্রয়োজন মনে করলে যেকোনো কনটেন্ট মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।

দায় সীমাবদ্ধতাঃ

এই ওয়েবসাইটটি “যেমন আছে” ভিত্তিতে সরবরাহ করা হচ্ছে। ওয়েবসাইটের কার্যকারিতা, নির্ভরযোগ্যতা বা কনটেন্টের সঠিকতা সম্পর্কে জৈনপুর জামে মসজিদ কোনো সরাসরি বা পরোক্ষ নিশ্চয়তা প্রদান করে না। আপনি সম্মত হচ্ছেন যে ওয়েবসাইটটি ব্যবহার করা সম্পূর্ণরূপে আপনার নিজ দায়িত্বে। আমরা এই ওয়েবসাইট, সার্ভার বা ইমেইল যোগাযোগে ভাইরাস না থাকার নিশ্চয়তা দিই না। ওয়েবসাইট ব্যবহারের ফলে সৃষ্ট কোনো প্রকার ক্ষতির জন্য ফাউন্ডেশন দায়ী থাকবে না।

রিফান্ড নীতিঃ

যদি কোনো দাতা অনুদান ফেরত নিতে চান, তবে অনুদানের তারিখ থেকে ১০ দিনের মধ্যে যথাযথ প্রমাণসহ আবেদন করতে হবে। নির্দিষ্ট প্রকল্পের জন্য প্রদত্ত অনুদান যদি ওই ১০ দিনের মধ্যেই ব্যয় হয়ে যায়, তবে তা ফেরতযোগ্য নয়। সাধারণ অনুদানের ক্ষেত্রে, যদি তা এখনো প্রকল্পে ব্যবহৃত না হয়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে রিফান্ড অনুরোধ করা যাবে। কুরবানীর অনুদানের ক্ষেত্রে, কুরবানী অনুষ্ঠানের ৭ দিন পূর্ব পর্যন্ত রিফান্ড চাওয়া যাবে; অনুষ্ঠান শুরুর ৬ দিনের মধ্যে আর কোনো রিফান্ড অনুরোধ গ্রহণযোগ্য হবে না।

প্রযোজ্য আইনঃ

ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি সম্মত হচ্ছেন যে এই ব্যবহারের শর্তাবলি ও এর থেকে উদ্ভূত যেকোনো বিতর্ক বাংলাদেশের আইন অনুযায়ী নিষ্পত্তি হবে।

নীতিতে পরিবর্তনঃ

জৈনপুর জামে মসজিদ যে কোনো সময় এই শর্তাবলি ও নীতিমালায় পরিবর্তন, সংশোধন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে। পূর্ববর্তী শর্তাবলির আওতায় সংঘটিত লঙ্ঘনের ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য হবে না।

কুরআন শিক্ষা আমাদের সাথে।

সহজেই আমাদের সাথে ভর্তি হন, শুরু করতে ফ্রী সাইন আপ করুন।